ইসলাম ও বাংলাদেশের আইনে সমকামিতার শাস্তি

আল্লাহ তায়ালা বলেছেন, আমি প্রত্যেকটি জিনিস  জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় অর্থ  বিপরীত লিঙ্গের জোড়  যেমন- স্বামী স্ত্রী, পুরুষ মৌমাছি -রানী মৌমাছি ইত্যাদি। বিশ্বের সব ধর্মই  বিবাহের মাধ্যমে যৌন সম্পর্ককে  বৈধতা দিয়েছে। কিন্তু  বর্তমানে কতগুলো  বিকৃত মানসিকতার অধিকারী  সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে    পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চাচ্ছে।  বাংলাদেশে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও  সরকার  এই সমকামীদের স্বীকৃতি দেয় নি  বরং বাংলাদেশের প্রচলিত আইনে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে  আজকে আলোচনা করব বাংলাদেশের আইনে সমকামীদের শাস্তি কি




সমকামীদের  ইসলামী বিধান

সমকামিতা একটি খুব  জঘন্যতম   পাপের কাজ। এর জন্য  জিনার মত করে পাথর নিক্ষেপ করে মারার কোন বিধান নেই।  তবে তাকে ইসলামী শাসক হত্যা করতে পারবে  এবং তার সম্পত্তি  তার উত্তরাধিকারীদের মাঝে  বন্টিত হবে।  রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন  যে,   যে কওমি লুতের মত কাজ করবে  তাকে হত্যা করতে হবে।   তবে  ওলামাগণের   মধ্যে মতের ভিন্নতা রয়েছে,  এই ব্যক্তিকে কিভাবে হত্যা করা হবে।  তবে সবাই ঐক্যমত যে, তাকে ইসলামী শাসক হত্যা করতে পারবে।
আরো পড়ুন

বাংলাদেশের আইনী শাস্তি

বাংলাদেশের শাস্তি  সংক্রান্ত আইনগুলো  অধিকাংশই দন্ডবিধিতে  লিপিবদ্ধ করা আছে।  দন্ডবিধির ৩৭৭ ধারায় Unnatural Offence-কে  সংজ্ঞায়িত করা হয়েছে।বাংলাদেশে এই ধারাটির অধীনেই  সমকামিতার বিচার করা যাবে।  এই ধারা অনুযায়ী  যদি কেউ প্রকৃতির বিরুদ্ধে  গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে  তাকে প্রকৃতি বিরুদ্ধে  অপরাধ  হিসেবে গণ্য করা হয়।  সেটা হতে পারে কোনো পুরুষ,মহিলা  অথবা কোনো পশু-প্রাণী। যেমন- কোন মানুষ যদি কোন গরুর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে  তাহলে সে এই ধরার অধীনে অপরাধ করবে। এটাই প্রকৃতির  বিরুদ্ধে অপরাধ।  ঠিক একই ভাবে কেউ যদি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে পুরুষে পুরুষে যৌন সম্পর্ক করে, মহিলা মহিলার সাথে তাহলে এই ধারার অনুযায়ী অপরাধ হবে। যার শাস্তি  যাবজ্জীবন অথবা দশ বছর পর্যন্ত  কারাদণ্ড হতে পারে  সাথে জরিমানা ও প্রযোজ্য হবে।

মো. নুর আলম (রাজু) 
অ্যাপ্রেন্টিস লইয়ার, 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 
অ্যাডভোকেট, ঢাকা ও নীলফামারী জেলা জজ আদালত। 
Whatsapp: +8801786792732 
------------------------------------------------------------------------- 
[আইন বিষয়ক আলোচনার উদ্দেশ্য সাধারণ পাঠকদের অবহিত করা যা উকিল পরামর্শের বিকল্প না। আইন সংক্রান্ত সমস্যা জন্য সরাসরি আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত]

No comments

Powered by Blogger.