বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে!!! Partition Suit
আমাদের দেশে প্রায় পিতার সম্পত্তি থেকে সন্তানদেরকে বঞ্চিত করা হয় যা শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব গর্হিত কাজ। আল্লাহ সুরা নিসায় সম্পত্তির বিধান সম্পর্কে বলেন, যারা আল্লাহর বিধান মেনে চলে তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা তা ভঙ্গ করে তাদের জন্য রয়েছে মর্মান্তুক শাস্তি(সুরা নিসা-১৩-১৪, সারমর্ম)।
আল্লাহর নবী বলেন- যে ব্যক্তি এক বিঘত পরিমান সম্পদ আত্মসাৎ করবে কিয়ামতের দিন আল্লাহ সাত স্তর জমি আল্লাহ তার গলায় বেধে দিবেন (বুখারি-৩১৯৮)।
ছেলে মেয়েদের অংশ:
সুরা নিসা অনুযায়ী মেয়ে পাবে ছেলের অর্ধেক (লিজ্জাকারী মিছলু হাজ্জিল উংসায়ায়িন) অর্থাৎ ২:১ অনুপাতে সম্পত্তি ছেলে ও মেয়ের মাঝে ভাগ করা হবে (সুরা নিসা-১১)। ধরুন,আপনারা ১ ভাই, ২ বোন। আপনার বাবা সম্পত্তি রেখে গেছে ১০০ শতাংশ। এখানে ভাই পাবে ৫০ শতাংশ, আর দু্ই বোন পাবে ৫০ শতাংশ করে।
আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি:
প্রথমে ভাইবোনেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে নিবে। নিষ্পত্তি হয়ে হয়ে গেলে বণ্টননামা করে নিবে। পরে বণ্টননামা রেজিস্ট্রি করে নিতে হবে। রেজিস্ট্রি ফি ১০০ টাকা দিতে হবে । এরপর সহকারী কমিশনারের অফিস থেকে মিউটেশন বা নামজারি করতে হবে।
লিগ্যাল নোটিশ:
আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না হলে লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। যেকোন লিগ্যাল নোটিশের অর্থ হলো, আমার দাবি মানুন নয়তো আপনার বিরুদ্ধে আইনী অ্যাকশন নিতে যাচ্ছি। গ্রাম অঞ্চলে এটি খুব কাজে দিতে পারে।
বাটোয়ারা বা জালিয়াতির মামলা:
সব প্রচেষ্টা ব্যর্থ হলে কোর্টের আশ্রয় নিতে হবে। এ ক্ষেত্রে আপনাকে বাটোয়ারার মামলা করতে হবে। আর যদি আপনাকে না জানিয়ে আগেই সম্পত্তি ভাগ হয়ে থাকে তা হলে আপনাকে দলিল বাতিল করত: জালিয়াতি মামলা দায়ের করতে হবে।



No comments
Post a Comment