মানহানি মামলা : সংজ্ঞা ও ব্যতিক্রম Definition of Defamation, Penal Code Section 499-502

 মানহানি মামলা কাকে বলে?

দণ্ড বিধির ৪৯৯  ধারা অনুসারে, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির সুনাম নষ্ট করার উদ্দেশ্যে শব্দ বা চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে  নিন্দা  প্রকাশ করে , সে  অন্য ব্যক্তির  মানহানি করেছে  বলে গন্য হয়।   ব্যক্তি মৃত হলেও  উক্ত বিধান প্রযোজ্য

তবে এর দশটি ব্যতিক্রম আছে-

এক, জনকল্যাণের প্রয়োজনে সত্য প্রকাশ  করা ।
দুই,জনগণের প্রতি সরকারী কর্মচারীর আচরন যা তার  সরকারী দায়িত্ব সম্পাদন হিসেবে গন্য হয়।
তিন, জনগনের সম্পর্কে কোন ব্যক্তির আচরন 
চার, আদালতের কার্যক্রম রিপোর্ট  করা ।
পাঁচ, আদালতের মামলায় সাক্ষীদের বা অন্যদের দোষ। 
ছয়, জনগণকে যখন লেখক তার বই বা কার্য সম্পর্কে বিচারের দায়িত্ব দেয়।
সাত, দোষ ধরার  দায়িত্ব যখন অন্যের উপর দেওয়া হয়।
আট, অন্য ব্যক্তির  দোষ ত্রুটি ধরার ক্ষমতা যার আছে।
নয়, সেই ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য কোন দোষ ত্রুটি ধরা।
দশ, ব্যক্তির স্বার্থে বা জনস্বার্থে তাকে সতর্ক করা।
More Reading

মানহানির শাস্তি কি :

দন্ডবিধির ৫০০ ধারা অনুসারে দুই বছর জেল বা জরিমানা হতে পারে। ডিজিটাল ডিভাইস বা মোবাইলের মাধ্যমে প্রকাশ হলে ডিজিটাল নিরাপত্তা আইনের  উনত্রিশ ধারা  অনুসারে তিন বৎসর বা  পাঁচ লক্ষ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয় বার  সেই অপরাধ আবার  করলে  পাঁচ বছর   জেল বা  দশ  লক্ষ টাকা জরিমানা হতে পারে।

এছাড়াও  ৫০১ ধারা অনুসারে মানহানিকর কোন বিষয় খোদাই করা বা প্রিন্ট করা অপরাধ। যার শাস্তি দুই বছর পর্যন্ত  হতে পারে।আবার ৫০২ ধারা অনুসারে, এসব বিক্রি করলে দুই বছর জেল হতে পারে।

Also See

ছাত্র ছাত্রীদের প্রহার করার শরিয়া ও আইনী বিধান Punishment of Student

প্রাকটিক্যালি এসব মামলা প্রমাণ করা বেশ কঠিন ও নিষ্পত্তির হার খুবই কম। । শুধু হয়রানি করার জন্য এসব মামলা দায়ের করা হয়।


দেওয়ানী প্রতিকার:

আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারে।ক্ষতিপূরণ বাদীর সামাজিক মানমর্যাদার উপর নির্ভর করে।




No comments

Powered by Blogger.