শ্রমিকদের আইনী অধিকার Rights of the Workers'
শ্রমিক অধিকার (Worker's Rights)
কে শ্রমিক? শ্রমিকের সংজ্ঞা:
শ্রম আইন ২০০৬ এর ২ (৬৫) ধারা ‘শ্রমিক’ বলতে কোন ব্যক্তি যে শর্তেই হোক না কেন, কোন প্রতিষ্ঠান অথবা শিল্পে মজুরি বা অর্থের দ্বারা কোন কাজ করার জন্য নিযুক্ত হন তিনিই মূলত শ্রমিক। তাই যারা কল-কারখানা,গার্মেন্টস, অফিস-আদালতে কাজ করে তাদের শ্রমিক হিসেবে গণ্য করা হবে। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শ্রম দিচ্ছে, তারাও শ্রমিক বলে ধরে নেওয়া হবে।
শ্রমিকদের অধিকার
শ্রমিকদের অধিকার আইনের দ্বারা নির্ধারণ করা হয়। এই অধিকারগুলি শ্রম আইন দ্বারা রক্ষা করা হয়। কিছু গুরুত্বপূর্ণ অধিকার যা শ্রম আইন, ২০০৬- এ উল্লেখ আছে সেগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক---
নিয়োগপত্র ও পরিচয়পত্র:
ধারা ৫ অনুসারে, নিয়োগ পাওয়ার পরেই শ্রমিকের প্রাতিষ্ঠানিক নিয়োগপত্র বা পরিচয়পত্র পাওয়ার অধিকার আছে।
সার্ভিস বই:
মালিক তার নিজ খরচে শ্রমিককে সার্ভিস বই প্রদান করবেন। ধারা-৬ও৮
কর্মঘণ্টা:
শ্রিমকদের কাজের মোট সময় হবে আট ঘণ্টা। তবে বিরতসহ ১০ ঘণ্টা কাজ করানো যেতে পারে।
মজুরি নির্ধারণ:
১৪৫ ধারা অনুসারে, শ্রমিকের মজুরি নির্ধারণ করতে হবে। মজুরি নির্ধারণে নারী-পুরুষে বৈষম্য রাখা যাবে না।
ওভার টাইম:
১০৮ ধারা অনুসারে, আট ঘণ্টার বেশী কাজ করালে দ্বিগুন হারে ওভার টাইমের জন্য টাকা দিতে হবে।
ছুটির অধিকার:
১০ ধারা অনুসারে ছুটির জন্য লিখিত দরখাস্ত করতে হবে। ১১ ধারায় বলা আছে পাওনা ছুটির জন্য মজুরি প্রদান করতে হবে। বছরে মোট ১১ দিনের মজুরিসহ উৎসব ছুটি প্রদান করতে হবে।১১৮ ধারা।
প্রভিডেন্ট ফান্ড:
শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে ২৯ এবং ৩০ ধারা।
গর্ভবতী মায়ের কল্যাণ সুবিধা:
দুই বা অধিক সন্তান না থাকলে জন্মদানের পুর্বে ও পরে আট সপ্তাহের ছুটি পাবে। ধারা ৪৬
মৃত্যু জনিত সুবিধা:
১৯ ধারা অনুসারে ২ বছরের বেশী সময় চাকরীরত অবস্হায় মৃত্যুবরণ করলে ত্রিশ দিনের মজুরি বা গ্রাচু্য়টি যেটা বেশী হবে তা পাবেন।
ছাটাই বা রিট্রিসমেন্ট
বিনা প্রয়োজনে ছাটাই করতে পারবে না নিয়োগ দান কারীকর্তৃপক্ষ।
আরো দেখুন:
অধিকার না পেলে কি করবেন?
শ্রমিকদের জন্য আলাদা আদালত রয়েছে। বাংলাদেশের ৭ জায়গায় শ্রম আদালত আছে এগুলো হল- ঢাকা(একাধিক) চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ।এই আদালত গুলোতে আপনি প্রতিকার পাবেন। কিন্ত এই প্রক্রিয়া অনেক সময় ও ব্যয় সাপেক্ষ ব্যাপার । এছাড়াও শ্রমিকদের আইনগত সহায়তা দিতে রয়েছে সরকারি সেল। সরকারী সেলে বিনা খরচায় আইনী সাহায্য পেতে এইখানে ক্লিক করুন।
চোখ রাখুন:
ছাত্র ছাত্রীদের প্রহার করার শরিয়া ও আইনী বিধান Punishment of Student
মানহানি মামলা: সংজ্ঞা ও ব্যতিক্রম Definition of Defamation, Penal Code Section 499-500
বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে!!! Partition Suit
মো. নুর আলম (রাজু)
অ্যাপ্রেন্টিস লইয়ার,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।
অ্যাডভোকেট,
ঢাকা ও নীলফামারী জেলা জজ আদালত।
Whatsapp: +8801786792732
----------------------------------------------------------------------------------------------------
[আইন বিষয়ক আলোচনার উদ্দেশ্য সাধারণ পাঠকদের অবহিত করা যা উকিল পরামর্শের বিকল্প না। আইন সংক্রান্ত সমস্যা জন্য সরাসরি আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত]



No comments
Post a Comment