বিকাশ, ইমো, ফেইসবুক হ্যাক হলে করণীয়। Hacking Punishment and Procedure Section 34 of Digital Security Act/DSA
হ্যাকিং-এর আইনী সংজ্ঞা:
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ - এর ধারা ৩৪ অনুসারে হ্যাকিং হচ্ছে -
(ক) কম্পিউটারের কোনো তথ্য ধংস্ব, পরিবর্তন বা ক্ষতি করা
(খ) নিজ মালিকানাবিহীন কোনো কম্পিউটার, নেটওয়ার্ক বা ইলেকট্রনিক সিস্টেমে অবৈধ প্রবেশ করা ।
হ্যাকিং-এর শাস্তি:
যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন তাহলে তিনি ১৪ বৎসর জেল বা এক কোটি টাকা জরিমানা।একই অপরাধ ২য় বার করলে যাবজ্জীবন কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা হবে।হ্যাকিং-এর প্রতিকার:
হ্যাকিং-এর শিকার হলে প্রথমে সংস্লিষ্ট থানায় এফআইআর দাখিল করবেন। তারা মামলা নিতে অনাগ্রহ দেখালে জিডি করবেন। ঢাকার বাসিন্দা হলে তাহলে সরাসরি ডিএমপির কাইন্টার টেরোরিজমের সাইবার উইনিটে যোগাযোগ করলে বেশ তাড়াতাড়ি প্রতিকার পাওয়া যায়। মহিলাদের জন্যে পুলিশের বিশেষায়িত উইনিট পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন যোগাযোগ করবেন। তাদের ফেইসবুক পেজে Click Me তারা খুব রেসপন্সিভ। তাদের মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮।
থানা মামলা না নিলে বা প্রতিকার অপর্যাপ্ত সাইবার ট্রাইব্যুনালে মামলা করবেন। প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সাইবার ট্রাইব্যুনাল আছে।
এছাড়াও যোগাযোগ করতে পারেন -
ডিএমপি সাইবার সেল
Cyber Crime Investigation Division, CTTC, 36, Minto Road, Ramna, Dhaka.
ডিএমপি সাইবার সেল
Cyber Crime Investigation Division, CTTC, 36, Minto Road, Ramna, Dhaka.
Mobile:01320046500
সিআইডি সাইবার সেল
Web:
cid.gov.bd
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯
সাবধনতা :
স্ক্রীনশট, লিংক, অডিও/ভিডিও ফাইল/মোবাইল নম্বর সংগ্রহে রাখুন । খেয়াল রাখবেন স্ক্রীনশটে URL টি যেন দেখা যায়।সাইবার নিরপত্তার জন্য ভিজট করতে পারেন আইসিটি বিভগের এই ওয়েবসাইটি Click Me


No comments
Post a Comment