পাওনা টাকা আদায়ের আইনী উপায়

টাকা পয়সা ধার দেওয়া যা ইসলামে   কর্জে হাসানা নামে পরিচিত। ইসলামে করজে হাসানাহ একটি  ফজিলতপূর্ণ ইবাদত।  এটাকে আল্লাহকে ঋণ দেওয়ার মত  মর্যাদা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন এইখানে 



 লেনদেন বিষয়ক পরামর্শ

 আল্লাহতালা সূরা বাকারার ২৮২ নাম্বার আয়াতে বলেন,  যখন তোমরা কোন লেনদেন করবে তখন তা লিখে রাখো। লেনদেন করতে হলে লিখিত দলিল এবং সাক্ষী দিয়ে  লেনদেন সম্পন্ন করতে হবে। এ লিখিত দলিল সম্পূর্ণ হলে  পরবর্তীতে আইনের ঝামেলা থেকে  বাঁচা যায়। এক্ষেত্রে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে  চুক্তি করে নিতে হবে।

 পাওনা টাকা উদ্ধারের উপায়

 চার ভাবে  টাকা উদ্ধার করা যেতে পারে-
 ১. আপস মীমাংসার মাধ্যমে
২. দেওয়ানী মামলা করে
৩. ফৌজদারি মামলা করে  
৪.  অর্থ ঋণ আদালতের মাধ্যমে

আপস মীমাংসার মাধ্যমে

 আপস মীমাংসার মাধ্যমে যথা সম্ভব আপনার জন্য ভালো হবে। গ্রামে বা  গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সালিশের মাধ্যমে এ টাকাটি আদায় করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু ছাড় দিয়ে ধৈর্য্য ধরে কথা বলবেন।

দেওয়ানী মামলা করে

মানুষ খুবই স্বার্থপর।  যখন আপনি তার প্রয়োজনে টাকা দিয়েছেন,  এখন এই টাকা উদ্ধার করতে আপনাকেই  আইনি ঝামেলার ভেতর দিয়ে যেতে হবে।  এজন্য আপনাকে সরকারী জজ আদালতে  মামলা দায়ের করতে হবে। এ ধরনের মামলাকে  মানিস্যুট  বলে। অবশ্য এই মামলা দায়ের করতে হবে  তিন বছরের মধ্যেই।

ফৌজদারি মামলা করে  

ফৌজদারি ব্যবস্থায় দুইভাবে মামলা করা যায়- ১. পুলিশের কাছে এফআইআর করে ২. ম্যাজিস্ট্রেটের কাছে  নালিশ করে। এই   দুই ক্ষেত্রে আদালত   সামন বা গ্রেফতারি পরোয়ানা  জারি করবে। দণ্ডবিধির ৪০৫, ৪১৫ ও ৪১৭ ধারার অধীনে এই মামলার বিচার গুলো হয়ে থাকে। যার শাস্তি এক বছর থেকে তিন বছর পর্যন্ত হতে পারে। আদালত কর্তৃক সমন জারী হয়ে গেলে  বিবাদী ভয়ে  মীমাংসা করতে চায়।

অর্থ ঋণ আদালতের মাধ্যমে

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান     হলে  অর্থ ঋণ আদালতে   মামলা দায়ের করতে হবে।  এক্ষেত্রে আদালত বন্ধকি সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় এবং  নিলামে বিক্রি করে উক্ত সম্পত্তি থেকে পাওনা টাকা আদায় করে বাকি টাকা ফেরত  দেয়।

মো. নুর আলম (রাজু)
 অ্যাপ্রেন্টিস লইয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 
অ্যাডভোকেট, ঢাকা ও নীলফামারী জেলা জজ আদালত। 
Whatsapp: +8801786792732
 ------------------------------------------------------------------------- 
[আইন বিষয়ক আলোচনার উদ্দেশ্য সাধারণ পাঠকদের অবহিত করা যা উকিল পরামর্শের বিকল্প না। আইন সংক্রান্ত সমস্যা জন্য সরাসরি আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত]

No comments

Powered by Blogger.