গর্ভপাতের আইনী বিধান কী? গর্ভপাতের ইসলামী বিধান কী?

২৮ সপ্তাহের পূর্বেই যদি কোন বাচ্চা ভুমিষ্ট হয় তাহলে ধরে নিতে হয় যে ভ্রূণটির গর্ভপাত হয়েছে।গর্ভপাত বর্তমান সমাজে একটি সচরাচর ঘটনা হয়ে দাড়িয়েছে।  এটি সমাজের নৈতিক অবস্থার অবনতির ফলাফল।


গর্ভপাতের ইসলামী বিধান

ইসলামে ইচ্ছাকৃত গর্ভপাত হারাম। রসুল স. বলেছেন এটি একটি গোপন হত্যা। বিচারের দিনে গর্ভপাতকারীকে প্রশ্ন করা  হবে কেন একে হত্যা করা হয়েছে। বিস্তারিত দেখুন এখানে। তবে কাউকে যদি জোর করে গর্ভপাত করানো হয় তাহলে তিনি  দায়ী থাকবে না। আবার মায়ের স্বাস্থ্য ঝুকি থাকলে গর্ভপাত করা যাবে।


গর্ভপাতের আইনী বিধান

দণ্ডবিধির ৩১৩ ধারা অনুযায়ী গর্ভপাত একটি শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি দশ বছরের জেল বা যাবজ্জীবন কারা দণ্ডের বিধান রয়েছে। থানা বা আদালতে মামলা দায়ের করতে পারেন। থানায় মামলা না নিলে আদালতে মামলা করতে পারেন। আদালতে মামলা করতে হলে আপনা কে একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন।


মো. নুর আলম (রাজু) 
অ্যাপ্রেন্টিস লইয়ার, 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 
অ্যাডভোকেট, ঢাকা ও নীলফামারী জেলা জজ আদালত। 
Whatsapp: +8801786792732


 ------------------------------------------------------------------------- 
[আইন বিষয়ক আলোচনার উদ্দেশ্য সাধারণ পাঠকদের অবহিত করা যা উকিল পরামর্শের বিকল্প না। আইন সংক্রান্ত সমস্যা জন্য সরাসরি আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত]

No comments

Powered by Blogger.