কোর্ট ম্যারেজ কী?

বিবাহ একটি পবিত্র বন্ধন। এর জন্য চাই সামাজিক এবং ধর্মীয় স্বীকৃতি। একটি সঠিক বিয়ে সম্পন্ন করতে প্রয়োজন আইনি বিধি-বিধানের  সুস্পষ্ট অনুসরণ এবং ধর্মীয় বিধি-বিধানের অনুকরণ।

কোর্ট ম্যারেজ কাকে বলে?

কোর্ট ম্যারেজ বলতে সাধারণত ধর্মীয় আচার বা  আইনকে উপেক্ষা করে  একটি হলফনামা দিয়ে ঘোষণা করা  যে আমরা বিবাহিত। প্রেমিক-প্রেমিকেরা পারিবারিক  সম্মতির বাইরে  একজন আইনজীবীর  কাছে এসে  হলফনামা দিয়ে  বিবাহ সম্পন্ন করতে চান। তারা ২০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দিয়ে বলেন যে আমরা স্বামী-স্ত্রী হিসেবে বন্ধন বসবাস করতে চাই। এটি সাধারণত কোর্ট ম্যারেজ নামে পরিচিত। এই বিবাহের কোন আইনি স্বীকৃতি নেই বরং পরবর্তীতে আরো আইনি ঝামেলার সৃষ্টি করে থাকে।

বিয়ের নিয়ম কানুন

মুসলিম বিয়ে

বিয়ের সাধারণ নিয়ম হলো  একজন মুসলিম হলে তাকে ইজাব-কবুল সম্পন্ন করতে হবে। ইজাব বলতে প্রস্তাব, কবুল অর্থ গ্রহণ করা। এটি একই মঞ্চে বা আলাদা মঞ্চে হতে পারে।  এরপর পরেই বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।  বিয়ে রেজিস্ট্রেশন করা দায়িত্ব মূলত বরপক্ষের।   মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 1974 অনুযায়ী যদি কেউ ৩০ দিনের মধ্যে এই বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন তাহলে তিনি দুই বছর সশ্রম বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত হবেন অথবা জরিমানা দন্ডে দণ্ডিত হবেন।  একটি মুসলিম বিয়েতে কাবিননামা থাকতেই হবে

হিন্দু বিয়ে

 সাধারণত  মন্দিরে গিয়ে  অগ্নিকে স্বাক্ষ্য রেখে কিছু  মন্ত্র পরিয়ে বিবাহ সম্পন্ন করা হয়।  এরপরে মালাবদল এবং সাতপাক সম্পন্ন হলে বিবাহ সম্পন্ন হয়ে যায়।   বাংলাদেশে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন ২০১২ অনুযায়ী  এই বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়।   তবে নিবন্ধন করলে  ভবিষ্যতে অনেক আইনি সুরক্ষা পাওয়া যাবে।


 এইসব নিয়মকানুন  ভঙ্গ করে  শুধু একটি হলফনামা দিয়েই বিবাহ সম্পন্ন হয় না।



মো. নুর আলম (রাজু) 
অ্যাপ্রেন্টিস লইয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 
অ্যাডভোকেট, ঢাকা ও নীলফামারী জেলা জজ আদালত। 
Whatsapp: +8801786792732
 -------------------------------------------------------------------------
 [আইন বিষয়ক আলোচনার উদ্দেশ্য সাধারণ পাঠকদের অবহিত করা যা উকিল পরামর্শের বিকল্প না। আইন সংক্রান্ত সমস্যা জন্য সরাসরি আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত]

No comments

Powered by Blogger.